হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি মনির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এ চার্জ গঠন করা হয়।

শুনানিকালে আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত আইনজীবী জি এম জাহেদ হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) বাকলিয়া থানার পুলিশ মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করে। সোমবার আদালত অভিযোগপত্রটি আমলে নেয়। ঘটনার প্রায় দুই সপ্তাহের মধ্যে সাক্ষ্য-প্রমাণ, মেডিকেল রিপোর্ট, ডিএনএ প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত সম্পন্ন করা হয়।

এসি প্রসিকিউশন মো. আরিফ ইকবাল জানান, চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে মনির হোসেনকে আসামি করা হয়েছে। তিনি স্থানীয় একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন এবং তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

জেডএম

মাকে মারধরের অভিযোগে ইমাম কারাগারে

ব্রাজিল সমর্থকের হামলায় আর্জেন্টিনা সমর্থক আহত

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

নোয়াখালীতে প্রকাশ্যে অটোচালককে গুলি

সীতাকুণ্ডে অনুমোদনহীন শতাধিক ভবন

দুর্নীতিতে লোকসানের মুখে কুমিল্লা ধান গবেষণা ইনস্টিটিউট

ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক এমপি বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

আ.লীগ নেতাকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে বিশেষ শর্ত

চট্টগ্রামে সাধারণ হিন্দুদের জমি দখলে ইসকনের হামলা-মারধর