হোম > সারা দেশ > ঢাকা

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার, পলাতক ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভার পৌরসভার ছায়াবিথি এলাকায় তিনতলা ভবনের দ্বিতীয়তলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ছাত্রদল নেতার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত রিয়া মনি (১৯) নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকার রৌফ চৌধুরীর কন্যা।

তার পরিবারের দাবি, রিয়ার স্বামী সদ্য ঘোষিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম। সে তাকে হত্যা করে পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়াবিথি এলাকার ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে রনি ও রিয়া দম্পতি ভাড়া থাকতেন। গত কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। রিয়াকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে পালিয়ে যায় রনি।

রিয়ার পরিবারের দাবি, রনি ইসলাম সম্প্রতি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক বিরোধের জেরে রনিই রিয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়। পরে রিয়াকে হত্যার বিষয়টি মুঠোফোনে রনি তার মাকে জানালে হত্যার কথা প্রকাশ পায়। পরে বিকেলে পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার এসআই রমজান আলী বলেন, খবর পেয়ে ওই ফ্লাটের তালা ভেঙে রিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।আসামিকে ধরতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

জেডএম

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহে গ্রেপ্তার ২

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন

অন্যায় বা অনিয়মের কাছে মাথা নত করা যাবে না: অতিরিক্ত আইজিপি

মুকসুদপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে হেলপার নিহত

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীকে কারাদণ্ড