হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে শহর ও গ্রামাঞ্চল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে

উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচন

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

স্থানীয় সরকারের অধীন উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও উপজেলা সদর ও গ্রামাঞ্চল ছেয়ে গেছে সম্ভাব্য ব্যানার ও ফেস্টুনে। ঝিনাইদহের কালীগঞ্জে আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। এরই মধ্যে দলটি উপজেলা ও পৌরসভাসহ ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

কালীগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় সূত্রের বরাতে জানা যায়, দলটির সব কর্মকাণ্ডই কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পালিত হয়ে থাকে। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরপরই দলটি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে তিনটি পদে একক তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

উপজেলা চেয়ারম্যান পদে দলটির উপজেলা শাখার সাবেক আমির মাওলানা ওলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শাখার আমির আব্দুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিভাগীয় সেক্রেটারি নাজেরা খাতুন এবং পৌরসভার মেয়র পদে জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। অপরদিকে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়তে ১১ জনের নাম ঘোষণা করেছে দলটি—সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে মাওলানা আলিনুর রহমান, জামাল ইউনিয়নে মোস্তাফিজুর রহমান বাবলু, কোলা ইউনিয়নে মোক্তার হোসেন, নিয়ামতপুর ইউনিয়নে মাওলানা মনিরুজ্জামান মিঠু, শিমলা-রোকনপুর ইউনিয়নে এরশাদ আলী, ত্রিলোচনপুর ইউনিয়নে শরিফুল ইসলাম, রায়গ্রাম ইউনিয়নে আশরাফ আলী, মালিয়াট ইউনিয়নে আহসান হাবিব, বারবাজার ইউনিয়নে আরশেদ আলী পাতা, কাষ্টভাঙ্গা ইউনিয়নে আব্দুস সবুর মৃধা ও রাখালগাছী ইউনিয়নে শফিকুল ইসলাম।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সমাজে সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচনে এমপি প্রার্থী সিলেকশন ও সাংগঠনিক সব কর্মকাণ্ডের সিদ্ধান্ত আসে দলের কেন্দ্রীয় পরিষদ থেকে। কিন্তু স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে দলটির জেলা-উপজেলা কমিটি প্রার্থী চূড়ান্ত করে। এ হিসাবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের লাশ উদ্ধার

ঐতিহাসিক ইসলামি স্থাপত্য কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ

ফেসবুকে লেখালেখির জেরে কুয়েট ছাত্রের ওপর বর্বরোচিত হামলা

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪

এনসিপির ২২ নেতার নামে ছাত্রদলের পাল্টা মামলা

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

ডাম্পট্রাকের ধাক্কায় বাস পুকুরে, নিহত ৪

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নারী শিশুসহ নিহত ৪

২৬০০ কোটি টাকার প্রকল্পে পিডি হচ্ছেন আওয়ামীপন্থি প্রকৌশলী