কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় (কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, একটি পিকআপ ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলে, তখন পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এমই