হোম > সারা দেশ > ময়মনসিংহ

১৯ বছরের জলাবদ্ধতা, প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, জামালপুর

টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছেন বাসিন্দারা। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালপুর বিসিক কার্যালয়ের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দড়িপাড়া, দাপুনিয়াসহ অন্তত পাঁচটি এলাকার বাসিন্দাদের ব্যানারে প্রথমে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে দাবি আদায়ে এলাকাবাসী মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রায় ৫শ একর কৃষিজমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি শত শত ঘরবাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, প্রায় দুই দশক ধরে তারা জলাবদ্ধতার শিকার হলেও প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও কার্যকর কোনো সমাধান পাননি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন মৌলভী, হামিদুর রহমান দিদার, লাল চান ও ভানু মিয়া। পরে জামালপুর পৌরসভার কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দাপুনিয়া এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হবে। আশা করছি অল্প সময়ের মধ্যেই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলো গিয়ে অবরোধ তুলে নেয়ার অনুরোধ ও পৌর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জলবদ্ধতার নিরসনের আশ্বাস দেওয়া হলে সড়ক অবরোধ তুলে নেয় অবরোধকারীরা ।

জেডএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পুরোনো মসজিদ এখন শুধুই স্মৃতি

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কৃষক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

মাদারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে ৬০ গ্রামের মানুষ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীপুরে নেতাকর্মীদের অবস্থান

কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সাময়িক বরখাস্ত ১, বদলি ১১

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড