হোম > সারা দেশ > ময়মনসিংহ

সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা যেন থামছেই না আবারও ১৮ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ কিন্তু বিজিবি ও স্থানীয় এলাকাবাসী রুখে দিয়েছে বিএসএফের পুশইন চেষ্টা।

সোমবার দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েক দিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে উত্তেজনার মধ্যেই সোমবার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চ লাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায় কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। পুশইনের চেষ্টা করা হলে জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোঁঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অঞ্চলে।

এর আগে রোববার রাতে বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় বিএসএফ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী জামালপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে। জামালপুর ৩৫ বিজিবির কড়া সতর্কতা ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বার বার ব্যর্থ হচ্ছে পুশইন চেষ্টা।

এদিকে জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে ১৫টি বিওপির সদস্যরা রাতদিন টহল দিয়ে যাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি নিজস্ব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি ছাড়াও জনপ্রতিনিধি, গণ্যমান্য কর্মীরা বিজিবির সঙ্গে রাতভর সতর্কাবস্থায় রয়েছেন।

জামালপুর বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, কয়েক দিন থেকে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশইনের সকল চেষ্টা ব্যর্থ করে দেয়।

এমএইচ

কলমাকান্দায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জামালপুর-কুড়িগ্রাম সীমান্তে এক রাতে শতাধিক পুশইনের চেষ্টা

জন্মদিনের কেট কেটে ফেরার পথে কলেজছাত্রকে হত্যা

ময়মনসিংহে গবেষণা ও উদ্ভাবনে সহায়তার ঘোষণা জেলা পরিষদ প্রশাসকের

ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারিকে কারাদণ্ড

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, উদ্বেগে অভিভাবকরা

পুশইন ঠেকাতে সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে স্থানীয়রা

সড়কে নেচে-গেয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস, যান চলাচলে বিঘ্ন

মাদারগঞ্জে ২১ ঘণ্টা বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা