ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

উপজেলা প্রতিনিধি, নগরকান্দা ( ফরিদপুর)

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও একটি রোগী বাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নগরকান্দা উপজেলার  শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস এবং মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা একটি অ্যাম্বুলেন্স শংকরপাশা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

faridpur-1

নিহতরা হলেন— অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫), তার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও মাজেদা আক্তার (৪৮)।

দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন