ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মৃত সাগরিকা খাতুন ওরফে বুলবুলি (৩২) করিমপুর গ্রামের শিমুল মিয়ার মেয়ে।
সাগরিকার স্বজনেরা জানান, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে ২৩ মে শনিবার মধ্যরাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত, পাসহ শরীরের ভিভিন্ন স্থানে আঘাত করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাগরিকাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

