
সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার
মৃত শিক্ষার্থীর নাম গোলাম রহিম (১৩)। তারা দুজনই সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার সাওতুল কোরআন মাদরাসার শিক্ষার্থী। এর আগে বুধবার রাত ১১টার দিকে মাদরাসা ছাত্র গোলাম রহিম ও ইব্রাহিমের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছে। এতে গুরুতর আহত হয় রহিম।























