
এক পুকুরের মিঠা পানিই তিন উপজেলার হাজারো মানুষের ভরসা
খুলনায় সুন্দরবন ও সমুদ্রতীরবর্তী নোনা জলে ঘেরা পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে খাবার পানির তীব্র সংকট। কয়েকটি ইউনিয়নের অসংখ্য পরিবারের হাজারো মানুষের মিঠা পানির একমাত্র উৎস পাইকগাছার গড়ইখালীর ‘পীর আলম শাহী পুকুর।’ এ পুকুর থেকে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত অসং








