দুরন্ত টিভিতে পাঁচ দিনব্যাপী ঈদ আয়োজন

বিনোদন রিপোর্টার

দুরন্ত টিভিতে পাঁচ দিনব্যাপী ঈদ আয়োজন

ঈদুল আজহা উপলক্ষে শিশু-কিশোরদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দুরন্ত টিভি। ঈদের দিন থেকে শুরু করে পাঁচ দিন চ্যানেলটিতে প্রচারিত হবে নাটক, গেম শো, ব্যান্ডসংগীত, রান্নার অনুষ্ঠান এবং জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা।

ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের মেলায়-ঈদ আড্ডা’। সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লার’-এর প্রথম পর্ব।

বিজ্ঞাপন

সকাল ১০টা ও বিকাল ৫টায় রুনা খানের সঞ্চালনায় প্রচারিত হবে ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’-তে গান পরিবেশন করবে ব্যান্ড ‘এথেইস’। এছাড়া বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। বেলা ৩টা ও রাত ১০টায় দেখানো হবে অ্যানিমেশন সিনেমা ‘স্টুয়ার্ট লিটল’ এবং ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘হৈ হৈ হল্লার’-এর দ্বিতীয় পর্ব। সকাল ১০টা ও বিকাল ৫টায় থাকবে ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’-তে গান পরিবেশন করবে ব্যান্ড ‘খোলাছাদ আনলিমিটেড’।

বেলা ৩টা ও রাত ১০টায় দেখানো হবে ‘স্টুয়ার্ট লিটল ২’ এবং ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২’। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লার’ তৃতীয় পর্ব। সকাল ১০টায় ও বিকাল ৫টায় থাকবে রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’র তৃতীয় পর্ব। বেলা ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনায়’, গান গাইবে ব্যান্ড ‘গঙ্গাফড়িং’।

বেলা ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’ ও ‘মায়া দ্য বি : দ্য গোল্ডেন অর্ব’। ঈদের চতুর্থ দিন সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লার’ চতুর্থ পর্ব। সকাল ১০টা ও বিকাল ৫টায় থাকবে রুনা খানের সঞ্চালনায় ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’-তে গান পরিবেশন করবে ব্যান্ড ‘বিসর্গ’। বেলা ৩টা ও রাত ১০টায় দেখানো হবে সিনেমা ‘ভিক দ্য ভাইকিং : দ্য ম্যাজিক সোর্ড’ এবং ‘দ্য হান্ট ফর হ্যানিবলস ট্রেজার’।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘হৈ হৈ হুল্লোড়’ পঞ্চম পর্ব। রাত ১০টায় দেখানো হবে ‘মীয়া অ্যান্ড মি : দ্য হিরো অব সেন্টোপিয়া’ এবং ‘অ্যাট আই লেভেল’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...