নজরুল জন্মজয়ন্তীতে ‘কালো হরিণ চোখ’

বিনোদন রিপোর্টার

নজরুল জন্মজয়ন্তীতে ‘কালো হরিণ চোখ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে, নজরুলের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। সীমান্ত সজলের পরিচালনায় ও বিষ্ণু ঈয়াসের চিত্রনাট্যে নাটকটি প্রচার হবে আগামীকাল, ২৫ মে, রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। এতে অভিনয় করেছেন রওনক, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ।

দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে। অদ্ভুত এক মায়াজালে জড়িয়ে পড়েন তিনি। কাজরীও তার প্রতি দুর্বলতা এড়াতে পারে না। কিন্তু নিজেকে কালো বলে খুব অসহায় মনে করে কাজরী। আর নিজের অবস্থান আর জমিদার বাড়ির ছেলের অবস্থানের দূরত্বের কথা ভেবে রুদ্রকে তার কাছ থেকে দূরে থাকতে বলে সে। রুদ্র সেটা মানতে চায় না।

বিজ্ঞাপন

এদিকে, গ্রামের বখাটে ছেলে বিষ্ণু কাজরীকে বিয়ে করতে চায়। কিন্তু কাজরী তাকে পছন্দ করে না। কাজরীর বাবা বিষ্ণুর সাথে তার বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে কাজরী নদীতে ডুব দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...