আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশেষ বৃত্তিসহ জকসু নিবার্চনের দাবিতে শিবিরের দেয়াল লিখন কর্মসূচি

প্রতিনিধি, জবি
বিশেষ বৃত্তিসহ জকসু নিবার্চনের দাবিতে শিবিরের দেয়াল লিখন কর্মসূচি

বিশেষ বৃত্তি চালু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “এই দুইটি দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরি। পরদিন ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে জরুরি বৈঠকেও অংশ নিই।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির প্রতিশ্রুতিতে আমরা সন্তুষ্ট নই। তাই কয়েকটি বিষয়ে আল্টিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজ দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি।”

শিবিরের দাবি, শিক্ষার্থীদের জন্য অবিলম্বে বিশেষ বৃত্তির ব্যবস্থা করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন