জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর আমরা অতিক্রম করেছি। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি বিগত সময়ে সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। বেশির ভাগ সময় ফ্যাসিজমের কবলে সংসদ ছিল অনেকটা ডামি ও অকার্যকর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন।
বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৪৭, ৭১, ৯০, শাপলা চত্তরের সম্মানিত শহীদবৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলের সাড়ে ১৫ বছর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাঘরে বন্দি হয়েছেন এবং বিভিন্নভাবে যারা নিগ্রহ হয়েছেন–তাদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ২৪’এর লড়াইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের কারণে আমরা এই সংসদে।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়। এটা ২৪’এ রক্তের ওপরে দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি মহান সংসদের স্পিকার বা অভিভাবক নিযুক্ত হয়েছেন এবং আপনার সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। আমরা দুজনকে অভিবাদন জানাচ্ছি।
জামায়াতের এই নেতা বলেন, আপনি (স্পিকার) যে বিরল সম্মানে রয়েছেন এই জায়গায় অভিভাবকের দায়িত্ব যারা পালন করেছিলেন; তারা নিজের ওপর, সংসদের ওপর, দেশের ওপর ও গণতন্ত্রের ওপর এবং মানুষের অধিকারের ওপর বিচার অনেকে করতে পারেননি।
জামায়াত আমির বলেন, আমরা আশা করব আপনার এই অভিভাবকের জায়গা থেকে আপনি একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু আপনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আপনি জাতিয়তাবাদের স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সরকারি দল এবং বিরোধী দল কোনো কিছু আলাদা হবেন না। আপনার কাছে আমরা সুবিচার পাবো, জাতীর কল্যাণে আমরা সুবিচার পাবো। সেই কথাগুলোর সুযোগ আমরা পাবো এবং আপনার নেত্বতৃ আমরা একটা গতিশীল সংসদ পাবো, আমরা তা আশা করছি।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে এসেছে। আমার একটু বয়স বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে সংসদে আসা। সুতরাং আমিও তরুণদের একজন।
স্পিকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

