ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না: হাসনাত আবদুল্লাহ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। জুলুম জমতে জমতে একসময় পাহাড় হয়, আর সেই পাহাড় একদিন ফিরে আসে তাদের দিকেই।

রোববার ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘একটা পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আবার ফিরছে—ভিন্নমত দমন, হামলাকারীদের প্রশ্রয়, আর উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা-গ্রেফতার। আদালতকেও ধীরে ধীরে দলীয় সুবিধা আদায়ের জায়গায় পরিণত করা হচ্ছে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ থেকে কিছুক্ষণ আগে তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে। অথচ যারা প্রকাশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী ও তারেক রেজার উপর হামলা চালিয়েছে, তারা সবাই আজ জামিনে বাইরে। অয়ন রহমানকে গতরাতে ডিবি তুলে নেওয়ার পরও এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি।আজ হয়তো এসব দেখে কেউ কেউ হাসবে, তামাশা করবে, নিজেদের খুব শক্তিশালী ভাববে। কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। জুলুম জমতে জমতে একসময় পাহাড় হয়, আর সেই পাহাড় একদিন ফিরে আসে তাদের দিকেই, যারা ভেবেছিল সবকিছু নিয়ন্ত্রণে আছে।

গ্রেট গোয়িং বিএনপি উইথ ইয়োর প্ল্যান।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...