আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিবিরের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

রাকসুর তফসিল ঘোষণা ২৮ জুলাই

প্রতিনিধি, রাবি

রাকসুর তফসিল ঘোষণা ২৮ জুলাই

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা করায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করছে ছাত্রশিবির। বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

বিজ্ঞাপন

এরআগে বিকাল ৫টায় তফসিলের তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৩ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নির্বাচনি তফসিল আগামী ২৮ জুলাই সোমবার বিকেল ৩টায় সিনেট ভবনে ঘোষণা করা হবে।

এর আগে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করছেন রাবি শাখা শিবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন