আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চোরাকারবারি জয় পাল মাদকসহ আটক

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

চোরাকারবারি জয় পাল মাদকসহ আটক
নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জয় পাল (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জয় পাল (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

শনিবার রাতে চকযদু গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি দক্ষিণ চকযদু গ্রামের দাড়িকা পালের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন আরো জানান, উপজেলার চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে তাকে মাদকসহ আটক করা হয়।

এ সময় তার নিকট থেকে নগদ ৩৪ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটক জয় পালের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন