আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাট সীমান্তে ছয় শতাধিক ভারতীয় ফেন্সিডিল জব্দ

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাট সীমান্তে ছয় শতাধিক ভারতীয় ফেন্সিডিল জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি।

বিজ্ঞাপন

শনিবার ভোরে উপজেলার বাদদিঘি গ্রামের মাঠ থেকে ফেন্সিডিলগুলো জব্দ করা হয়। আজ সকালে এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপজেলার কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘি গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিলের সিজার মূল্য দুই লাখ ৪৩ হাজার টাকা। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

/এফ/

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...