আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় ৫ আগস্টের লুণ্ঠিত অস্ত্র পুকুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৫ আগস্টের লুণ্ঠিত অস্ত্র পুকুর থেকে উদ্ধার

বগুড়ায় ৫ আগস্টের লুণ্ঠিত দুটি আগ্নেয়াস্ত্র পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। দুটি অস্ত্রের একটি এলএমজি আরেকটি চায়না রাইফেল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম জনি জানান, আজ রোববার বিকালে জমিতে কীটনাশক দিতে এসে পুকুরে পানি আনতে যাই। সেসময় পুকুরের কাদামাটিতে অস্ত্র দুটির নল বের হয়ে থাকতে দেখি। তখন আমি আশপাশের লোকজনকে ডেকে নিয়ে আসি।

প্রত্যক্ষদর্শী ঘোলাগাড়ি গ্রামের সার্থক হাসান জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে অন্যান্যদের সাথে উপস্থিত হয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেছি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন আমার দেশকে জানান, ৯৯৯ ফোন পেয়ে আমি অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে যাই এবং কাদামাটির মধ্যেও পাওয়া দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। দুটি অস্ত্রের গায়ে থাকা নাম্বার মিলিয়ে নিশ্চিত হয়েছি গত বছরের ৫ ই আগস্ট বগুড়া সদর থানার লুণ্ঠিত হওয়া অস্ত্রগুলোর মধ্য দুটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...