মিরপুরের গ্যালারিতে বিশেষ অতিথি

স্পোর্টস রিপোর্টার

মিরপুরের গ্যালারিতে বিশেষ অতিথি

মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বসেছিল তারকা এবং বিশিষ্ট ব্যক্তিদের মেলা। মাঠে ক্রিকেটারদের তীব্র লড়াইয়ের পাশাপাশি গ্যালারির ভিআইপি বক্সেও ছিল উৎসবমুখর পরিবেশ।
এই হাইভোল্টেজ ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ম্যাচ চলাকালীন তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
স্টেডিয়ামে আগমনের পর বিশিষ্ট এসব অতিথিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক ও সৌহার্দ বৃদ্ধির অংশ হিসেবে অতিথিরা বেশ কিছু সময় কুশল বিনিময় করেন।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতির এ দিনে মাঠের পারফরম্যান্সেও হতাশ করেনি বাংলাদেশ দল। বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...