আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের
ছবি: সংগৃহীত

ইরানের ‘পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে’ হামলার দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা গত “কয়েক দিনের” হামলার মধ্যে তেহরানে একটি “পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে” আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

এদিকে, বিবিসি অ্যারিাবিকের একটি খবরে বলা হয়, ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়েছিল যে ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর “সম্ভাব্য হামলা” চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

কান নিউজ জানিয়েছে, দুই পক্ষের আলোচনায় যে বিষয়গুলোর একটি ছিল—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মূল্যায়ন অনুযায়ী—ফোরদো স্থাপনার ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিমান হামলায় ধ্বংস করা সম্ভব কি না।

চ্যানেলটি এক ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, “পরিকল্পনাগুলো প্রস্তুত, এখন কেবল সিদ্ধান্ত নেওয়া বাকি”।

অন্যদিকে, আজ ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের উপর "ব্যাপক আক্রমণ" শুরু করেছে।

সেনাবাহিনী টেলিগ্রাম সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে লিখেছে যে এই আক্রমণগুলো "সারা দেশে ইরানি শাসকগোষ্ঠীর অবকাঠামোকে লক্ষ্য করে" করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...