ইরানে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
ছবি : সংগৃহীত

ইসরাইলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার জেরে জারি করা সব ধরনের উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। দেশের আকাশসীমা এখন পুরোপুরি নিরাপদ ঘোষণা করে সব বিমানবন্দর থেকে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি, দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার কর্মকর্তা আবুজার শিরুদি এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার পর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয় শেষে উড়োজাহাজ চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশের বিমান চলাচল কার্যক্রম এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

সোমবার সকালে ইসরাইলের অভ্যন্তরে ইরান একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা তৈরি হয়। ইসরাইলের সম্ভাব্য পাল্টা হামলা ও আকাশসীমার নিরাপত্তার স্বার্থে ইরানের সব বিমানবন্দর থেকে সাময়িকভাবে ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং একই সাথে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশটির আকাশসীমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কয়েক ঘণ্টার মাঝেই পুনরায় দেশের এভিয়েশন খাত চালুর ঘোষণা দিল তেহরান।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...