সম্ভাব্য ইরান চুক্তি বাস্তবায়নে যেকোনো ধরনের সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বিজ্ঞাপন
তিনি সম্প্রতি এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক অন্য নেতাদের সঙ্গে আলোচনার সময় এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।
এরদোয়ানের কার্যালয় জানায়, আলোচনায় তিনি বলেন—ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা গেলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বাড়াবে এবং বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তি আনবে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিতে পারে, যেখানে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বিরাজ করছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


