সম্ভাব্য শান্তিচুক্তির কয়েকটি ধারা নিয়ে এখনো মতবিরোধ: ইরানি সূত্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সম্ভাব্য শান্তিচুক্তির কয়েকটি ধারা নিয়ে এখনো মতবিরোধ: ইরানি সূত্র
ছবি: সংগৃহীত

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির খবর সামনে আসার মধ্যেই ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, চুক্তির দুই থেকে তিনটি ধারা নিয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে।

বিজ্ঞাপন

চুক্তি সম্পর্কে অবগত ইরানের একটি সূত্র তাসনিমকে জানায়, যুক্তরাষ্ট্র যদি বাধা সৃষ্টি অব্যাহত রাখে, তাহলে সমঝোতা স্মারক চূড়ান্ত করার “কোনো সম্ভাবনা থাকবে না”।

সূত্রটি আরও ইঙ্গিত দেয়, আলোচনায় অগ্রগতি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো উভয় পক্ষের অবস্থানের পার্থক্য দূর হয়নি।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুগুলোই আলোচনার প্রধান জটিলতা হয়ে রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন