ইরানের সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয়: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয়: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, বিশেষ করে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বিষয়ে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘যেকোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান যা সমাজে বিভাজন সৃষ্টি করে, তা কার্যত শত্রুর ক্ষতিকে শক্তিশালী করে।’

তিনি আরও বলেন, ‘দেশে কোনো সিদ্ধান্ত সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামোর বাইরে এবং সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া নেওয়া হবে না। দেশের প্রশাসন একটি একক সিদ্ধান্ত এবং সম্মিলিত আনুগত্যের মাধ্যমে পরিচালিত হয়।’

বিশ্লেষকদের মতে, এ মন্তব্য ইরানের নীতিনির্ধারণে সর্বোচ্চ নেতার চূড়ান্ত নিয়ন্ত্রণের বিষয়টি আবারও স্পষ্ট করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে।

সূত্র: আলজাজিরাএ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...