বাদশা ওসমানী, রংপুর
১২ ফেব্রুয়ারি আসন্ন। তাই এখন আর দিনক্ষণের হিসাব নেই। সবাই গুনছেন ঘণ্টা। শেষ হয়েছে সভা-সমাবেশ ও প্রচার। প্রার্থীরা ভোটারদের বাড়িতে ডেকে শাড়ি লুঙ্গির বিতরণের ফাঁকে দিচ্ছেন নগদ অর্থ। পাশাপাশি কর্মী-সমর্থকদের মাধ্যমে কালো টাকা বিতরণের অভিযোগ ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টির প্রার্থীদের বিরুদ্ধে।