আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশু, এতিম ও সুধীজনের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার ১৬ রমজান বিকেলে জামালপুর সরকারি শিশু পরিবার মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আউয়ালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ হাফিজ রায়হান সাদা। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...