আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে অনুমোদন

মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড 'এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড নামে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফান্ডটির মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত সহ ফান্ডটির ট্রাস্টির আবেদনের প্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।

ফান্ডটির ট্রাস্টি হিসাবে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরন্স কোম্পানি। কমিশন ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদিও অনুমোদন প্রদান করে।

রুপান্তরিত বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের প্রাথমিক আকার হবে ৫০ কোটি টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালন করছে স্ট্র্যাটিজিক ইক্যুয়িটি ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...