আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংকট সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

সংকট সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোয়িশেন অব বাংলাদশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লায়ন এম. এম আউয়াল (সাবেক এমপি) এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় এবং রিহ্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় আবাসন খাতের চলমান বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) বাস্তবায়নের ফলে আবাসন প্রকল্পে ইউনিট সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। রিহ্যাব নেতৃবৃন্দ বলেন, ড্যাপের কিছু বিধি নিষেধের কারণে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে, যা আবাসন খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ সময় মন্ত্রী আবাসন খাতের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং বিষয়গুলো নিয়ে বিস্তারিত লিখিত প্রস্তাব দেওয়ার জন্য রিহ্যাব নেতৃবৃন্দকে আহবান জানান।

রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাতের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে রিহ্যাব দ্রুত একটি বিস্তারিত লিখিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে।

রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে এবং দেশের আবাসন খাত আরও গতিশীল হয়ে উঠবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...