আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ইটালিয়ান ক্রীড়া ও লাইফস্টাইল ব্র্যান্ড Lotto দেশব্যাপী তাদের নতুন “ঈদ স্টাইল জমবে Lotto এর সঙ্গে ” শীর্ষক ঈদ ক্যাম্পেইন ও বিশেষ ঈদ কালেকশন উন্মোচন করেছে।
নতুন ঈদ কালেকশনে পুরুষ ও নারীর জন্য স্পোর্টস স্নিকার, রানিং স্যু, স্লিপ-অন, স্যান্ডেল, স্লাইড, পোলো শার্ট এবং লাইফস্টাইল টি-শার্টসহ নানা ধরনের পণ্য যুক্ত করা হয়েছে, যেখানে আধুনিক ডিজাইন, আরাম এবং আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয় করা হয়েছে। সম্প্রতি ক্রেতাদের স্বাস্থ্যগত প্রয়োজনে আবিষ্কৃত ‘ইজিফিট টেকনোলজি’ “এডাপ্টো মেমরি ফোম ইনসোল” বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে।
এডাপ্টো মেমরি ফোম ইনসোল প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রেও অতিরিক্ত আরাম নিশ্চিত করে। মেমরি ফোম সম্বলিত এই ইনসোল নিজ নিজ ফুট এনাটমির সাথে পায়ের শেপ ধরে রাখে ও ফুটবেড হিসেবে কাজ করে, যাতে দীর্ঘক্ষন ব্যাবহারেও ক্লান্তি কাজ করবে না। পাশাপাশি বুস্ট আউটসোল প্রযুক্তি হাঁটা ও দৌড়ানোর সময়ে কম্ফোর্ট ও এক্সট্রা এনার্জি নিশ্চিত করে, যা প্রফেশনাল ম্যারাথন রানার ও জগিং এর জন্য খুবই উপযোগী। এছাড়াও ব্যবহৃত হয়েছে ব্রিদেবল মেশ আপার, যা গরম আবহাওয়াতেও পায়ে স্বস্তি বজায় রাখতে সহায়তা করে, পায়ের দুর্গন্ধ হতে দেয় না, চর্মরোগ ও ইনফেকশন থেকে নিরাময় প্রদান করে। এছাড়াও ইজি ফিট প্রযুক্তি ব্যবহারের ফলে জুতাগুলো কোমর ও পিঠ না বাকিয়ে জুতা পরা ও খোলা যায়।
ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে স্পোর্টস-লাইফস্টাইল সেগমেন্টে কাজ করছে এবং দেশীয় ফুটবল ও যুব ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। নতুন ঈদ কালেকশনেও আন্তর্জাতিক মান বজায় রাখা, ও আরামের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও নতুন প্রজন্মের ও জেন জি ক্রেতাদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে নতুন ডিজাইন ও মানসম্মত পণ্য বাজারে নিয়ে আসছে। গ্লোবাল মার্কেটিং স্ট্রাটেজির সাথে সমন্বয় করে মাসব্যাপী দেশজুড়ে সকল আউটলেটে বিশেষ ডিস্কাউন্টের ব্যবস্থা করা হয়েছে। ব্র্যান্ডটির লক্ষ্য যাতে বাংলাদেশের প্রতিটি ঘরে অন্তত একটি করে লোটোর পণ্য নিশ্চিত করা সম্ভব হয়।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, উৎসবের কেনাকাটায় ফ্যাশন ও আরামের সমন্বয় খুঁজছেন এমন ক্রেতাদের কাছে এই নতুন কালেকশন ইতিবাচক সাড়া ফেলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

