আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

স্টাফ রিপোর্টার

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রিকশা ও অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ চালকরা একটি শপিং কমপ্লেক্সে ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

রোববার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা রাত প্রায় ৩টা পর্যন্ত চলে।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ভবনের নিরাপত্তাকর্মীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে অন্যান্য রিকশাচালক ও অটোরিকশাচালকরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন এবং ভবনে ভাঙচুরের চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এদিকে আহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা আরো বাড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন