পাকিস্তানের প্রখ্যাত কবি, নাতশিল্পী ও বক্তা সৈয়দ সালমান জিলানি মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর গত শনিবার তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৭৪ বছর বয়স হয়েছিল এ নাতশিল্পীর।
সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হৃদরোগ ও লিভারের জটিলতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ সালমান জিলানি। তার স্বজনদের মতে, চিকিৎসা চলমান থাকার পরও সাম্প্রতিক সময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এ অবস্থায় শনিবার মৃত্যু হয়েছে তার। লাহোরের জামিয়া আশরাফিয়ায় জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়েছে তার। এতে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, ছাত্র ও সাহিত্যিক সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দ সালমান জিলানের মৃত্যুতে শোক প্রকাশ করে জমিয়াতে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান তাকে একজন সম্মানিত কবি হিসেবে বর্ণনা করেছেন। যার ভক্তিমূলক কবিতা অনেক জীবনকে স্পর্শ করেছে।
প্রসঙ্গত, সৈয়দ সালমান জিলানি সাহিত্যিক ও ধর্মীয়, উভয় মহলেই ব্যাপক প্রশংসিত ছিলেন। নাত আবৃত্তি ও কবিতার জন্য খুবই সমাদৃত ছিলেন তিনি। সমাবেশে অংশগ্রহণকারীরা প্রায়ই তার ধরনকে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় বলে অভিহিত করতেন। এছাড়া তার ভক্তিমূলক ও সাধারণ কবিতার পাশাপাশি হাস্যরসাত্মক লেখা নিয়ে ধর্মীয় ও সাহিত্যিক অনুষ্ঠানে প্রায়ই আবৃত্তি করা হতো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

