আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষকদের ওপর লাঠিচার্জ নিয়ে যা বললেন হাসনাত

আতিকুর রহমান নগরী

শিক্ষকদের ওপর লাঠিচার্জ  নিয়ে যা বললেন হাসনাত

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে অবস্থান কর্মসূচি করা শিক্ষকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে তিনি এসব কথা বলেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেয়।

বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাস্তায় ফেলে শিক্ষককে মারবেন, এভাবে শিক্ষক পেটানো তো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না। অনতিবলম্বে এ হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদের গ্রেপ্তার করেছেন, তাদেরকে সূর্য ডোবার আগে ছেড়ে দিতে হবে।’

টিচার

তিনি বলেন, আমাদের দেশের শিক্ষকরা তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকদের মতো জীবনযাপন করেন। অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে, তারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করে রাষ্ট্রকে উপহার দেবেন। শিক্ষকরা সমাজে আদর্শ মানুষ।

তাদের উদাহরণ হিসেবে দেখানো হয়। তাদের সততা নিয়ে গল্প করা হয়। অথচ মাস শেষে তাদের বেতন দেওয়া হয় ১২ থেকে ১৫ হাজার টাকা।

রোববার ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেয়।

এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ে। কয়েকজনকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কয়েকজন আহত হন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন