মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধায় তার গুলশানস্থ বাসভবন থেকে ধানমন্ডি বিডিআর সীমান্ত সিনেমা হলে যান তিনি। বিষয়টি বিএনপির মিডিয়ার সেলের শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধানমন্ডির সীমান্ত সম্ভার হলে পৌঁছান।
প্রসঙ্গত, এবার ঈদে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটিমুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। এটি হুমায়ূন আহমেদের রচিত ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত।
এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

