আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন দিনব্যাপী “ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে থেকে এটি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি উন্নয়নে বৈদেশিক বিনিময় ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিক তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন অপরিহার্য।

তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা, ঝুঁকি হ্রাস করা এবং ব্যাংকের আমাদানি-রপ্তানিকারক গ্রাহকদের সেবার মান উন্নত করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী।

কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নাঈন এবং মোঃ মাযহারুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

কর্মশালাটি আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...