প্রাইম ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা হোটেলে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তি অনুযায়ী প্রাইম ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মীরা হোটেলের র্যাক রেটের উপর ৪০% ছাড় পাবেন, রেস্টুরেন্টে আ লা কার্ট খাবারে ১০% ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ে র্যাক রেটের উপর ৫০% ছাড় পাওয়া যাবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হোটেলের সিইও শাহাদাত হোসেন বাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রাইম ব্যাংক এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

