আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৩৮ বছরে পদার্পণ করেছে শেল্‌টেক্‌

আমার দেশ অনলাইন

৩৮ বছরে পদার্পণ করেছে শেল্‌টেক্‌

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড ১২ মার্চ, ২০২৬ বৃহস্পতিবার ৩৮ বছরে পদার্পণ করেছে।

১৯৮৮ সালে প্রয়াত ডা. তৌফিক এম. সিরাজ এবং ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদের হাত ধরে শেল্‌টেক্‌-এর যাত্রা শুরু হয়। চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদের একনিষ্ঠ প্রচেষ্টা ও দূরদর্শিতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে, প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার থেকে কনগ্লোমারেটে রূপান্তরিত হয়েছে, যার অধীনে রয়েছে একাধিক সহযোগী প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

সূচনার পর থেকেই শেল্‌টেক্‌ ঢাকা শহরের দৃশ্যপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৪৬৫০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক স্পেস গ্রাহকদের কাছে সময়মতো হস্তান্তর করেছে। এছাড়া, সম্প্রতি চট্টগ্রামে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।

মানসম্পন্ন নির্মাণ, সময়মতো প্রকল্প হস্তান্তর এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে শেল্‌টেক্‌ ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা অর্জন করেছে। এই নিবেদন প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের বিশ্বাসযোগ্য রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে সুপরিচিত করেছে।

এই দীর্ঘ পথচলায় শেল্‌টেক্‌ দেশের আবাসন খাতের বাইরে সিরামিকস, কনসালট্যান্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, কৃষি শিল্প, এসপিসি পোল, বুটিক হোটেল, ব্রোকারেজ হাউসসহ বহু ব্যবসায় যুক্ত হয়ে শক্তিশালী কনগ্লোমারেট শিল্পগোষ্ঠী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। শেল্‌টেক্‌ এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছে, যা জনকল্যাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি। সেই সাথে শেল্‌টেক্‌ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ মার্চ, বৃহস্পতিবার ঢাকার পশ্চিম পান্থপথে শেল্‌টেক্‌ টাওয়ারের ড. তৌফিক এম সিরাজ লাউঞ্জে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ দীর্ঘ এই যাত্রায় সকলের সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শেল্‌টেক (প্রা.) লিমিটেডের কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলোর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...