আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক চলছে

স্টাফ রিপোর্টার

বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক চলছে

পরবর্তী আন্দোলন ও রাজনৈতিক কৌশল ঠিক করতে যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...