আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তিকালে শিবিরের শোক প্রকাশ

আতিকুর রহমান নগরী

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তিকালে শিবিরের শোক প্রকাশ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তিনবারের বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, হাফেজ সাইফুর রহমান ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছিলেন। তার এই অর্জন মুসলিম বিশ্বের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা হাফেজ সাইফুর রহমান ত্বকীর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, এবং শোকাহত পরিবার-পরিজন ও প্রিয়জনদের এ শোক ধৈর্য ধারণ করার তাওফিক দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...