আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

স্টাফ রিপোর্টার

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে রাজধানীর বারিধারার দেশটির দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘন্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সূত্র জানায়, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো সমন্বয়ে গঠিত একটি টিম চীন সফর করবেন। এ বিষয়ে আলোচনা হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন