পাকিস্তান সিরিজকে সামনে রেখে দর্শকদের জন্য টিকিট অবমুক্ত করেছে বিসিবি। আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় উপভোগ করা যাবে। টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার টাকা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারিতে বসে ২০০ টাকায় খেলা উপভোগ করা যাবে। নর্দার্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। পাশাপাশি শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।
এবারে সিরিজে ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম দুই হাজার টাকা।
আগামী ১১ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৩ ও ১৫ মার্চ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

