সিরিজে এখন সমতা। প্রথম দুই ম্যাচে দু’দলের রানের খাতা সত্যিকার অর্থেই সমতার গল্প জানাচ্ছে। প্রথম ম্যাচে পাকিস্তান করেছিল ১১৪ রান। হেরেছিল বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও ঠিক গুটিয়ে গেল ১১৪ রানে। হারল বড় ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। আজ সেই সমতা ভাঙার দিন। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে দিনরাতের ম্যাচেই মিলবে সিরিজের সমাধান।
র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হল এই ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের সামনে বিকল্প কিছু নেই। জিতলে র্যাঙ্কিংয়ে দশে থাকা অবস্থান থেকে বেরিয়ে ন’য়ে উন্নতি হবে বাংলাদেশের। হারলে সেই দশে আটকে থাকবে দল।
মিরপুরে প্রথম ওয়ানডেতে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। ফল- বৃষ্টি আইনে ১২৮ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আশা থাকলেও সেটা পরিণত হয়েছে নিরাশায়। এখন শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচেই মিরপুরের পিচ ছিল পেসারদের জন্য স্বর্গরাজ্য। প্রথম ম্যাচে নাহিদ রানা দারুণ পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন। দ্বিতীয় ম্যাচে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। পাশাপাশি বল হাতে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফরাও পেয়েছেন সাফল্য। তাতে স্পষ্ট মিরপুরের উইকেট সম্পর্কে ধারণাটা বেশ ভালোভাবেই পেয়েছে সফরকারীরা।
তাদের দাপটের দিনে নাজমুল হোসেন শান্ত-তাওহিদ হৃদয় কিংবা রিশাদ হোসেনরা করতে পারেননি বড় রান। সিরিজ নির্ধারণী ম্যাচে তাই তাদের উপর থাকবে বাড়তি প্রত্যাশা। এছাড়া ওপেনার সাইফ হাসান ও চারে নামা অভিজ্ঞ লিটন দাসের কাঁধেও থাকবে প্রত্যাশার চাপ। কারণ- বরাবরই ওয়ানডেতে মিডল অর্ডার নিয়ে সংকটাপন্ন অবস্থার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ জিততে হলে এই সমস্যার সমাধান করার কোন বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
এই ম্যাচের আগে আলোচনায় থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বল হাতে নিজেকে প্রমাণ করতে পারলেও ব্যাটিংয়ে এখনো চেনাতে পারেননি। লোয়ার অর্ডারে অলরাউন্ডারের অভাবে ভোগা বাংলাদেশ তাই তাকিয়ে থাকবে রিশাদের দিকে। অন্যদিকে বোলার সংকটের অভাব পূরণ করে দেওয়া পাকিস্তানের মাজ সাদাকাতের উপর সফরকারীরা করবে বাড়তি ভরসা।
‘অঘোষিত’ ফাইনালে বাংলাদেশ একাদশে থাকতে পারে দুই পরিবর্তন। ওপেনিংয়ে সাইফ হাসানের জায়গায় ফিরতে পারেন সৌম্য সরকার। সাইফের জায়গা হতে পারে মিডল অর্ডারে। এছাড়া শরিফুল ইসলাম ফিরতে পারেন একাদশে। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ।
অন্যদিকে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন আসা নিশ্চিত। হুসেইন তালাতের জায়গায় সুযোগ পেতে পারেন ঘাজি ঘৌরি। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন তালাত। লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া এই বাঁহাতি ব্যাটারের জায়গায় নতুন কাউকে সুযোগ পেতে পারে ঘাজি ঘোরি।
আজ জিতলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোনোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। দ্বিতীয় ওয়ানডেতে হারায় আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সিরিজে জয় পেলে রেটিং পয়েন্ট তিন বেড়ে ৭৯ হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ৮-য়ে থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে জয় পাওয়ার বিকল্প নেই বাংলাদেশের জন্য। সেই লক্ষ্যে আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

