আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বড় জয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
বড় জয়ে সিরিজ পাকিস্তানের

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজে সমতা টানে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেই ৭ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।


দুর্দান্ত বোলিং করে প্রোটিয়াদের ১৪৩ রানে গুটিয়ে দেওয়ার পর সাইম আইয়ুবের ফিফটিতে (৭০ বলে ৭৭) ভর করে জয় তুলে নেয় পাকিস্তান। এছাড়াও রিজওয়ান অপরাজিত ৩২ ও বাবর ২৭ রান করেন।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন কুইন্টন ডি কক ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। প্রিটোরিয়াস ৩৯ রান করে ফিরে গেলে ভাঙে এই জুটি। টনি ডি জর্জি ২ রান করেই ফিরে যান।


এরপর ম্যাথু ব্রিটজেকে আর ডি কক মিলে ভালো জুটির ইঙ্গিত দিলেও ডি কক ফিরে যান ৫৩ রান করে। এরপরই ব্যাটিং ধস। ১০৬ রানে ৩ উইকেট হারানো প্রোটিয়ারা পরের ৩৭ রান তুলতেই আরও ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৪৩ রানে।


পাকিস্তানের হয়ে ১০ ওভারে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন আবরার আহমেদ। ২টি করে উইকেট দখল করেন শাহিন আফ্রিদি, সালমান আঘা ও মোহাম্মদ নাওয়াজ।


সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ৩৭.৫ ওভারে ১৪৩/১০ (ডি কক ৫৩, প্রিটোরিয়াস ৩৯, পিটার ১৬; আবরার ৪/২৭, শাহিন ২/১৮, সালমান ২/১৮)

পাকিস্তান : ২৫.১ ওভারে ১৪৪/৩ (সাইম ৭৭, রিজওয়ান ৩৬*, বাবর ২৭; বার্গার ১/২৯, ফরটুইন ১/৩৪)

ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন