আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোতে ব্রাজিল

শুরুতেই লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া। এরপর বাকি ৮০ মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই করা। শেষমেশ গোলরক্ষক জোয়াও পেদ্রোর বীরত্ব এবং রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোতে উঠল ব্রাজিল। গোলশূন্য ড্রয়ের পর ১৪ শটের টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছে ব্রাজিল। শেষ ষোলোয় ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ ফ্রান্স।

রাউন্ড অব ৩২-এ অল কনমেবল লড়াইয়ে দশম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিতোর হুগো। তবু প্রথমার্ধের বেশিরভাগ সময় দাপট দেখিয়েই খেলে ব্রাজিল। পাশাপাশি গোলেরও সুযোগ তৈরি করে।

বিরতির পর ঘুরে দাঁড়ায় প্যারাগুয়ে। আক্রমণের জোর বাড়িয়ে অল্পের জন্য গোলের দেখা পায়নি তারা। ক্রসবারে লেগে ফিরে আসে বল। ফলে গোল শূন্য থাকে দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর শুরু টাইব্রেকার।

টাইব্রেকারে পাঁচ শটে দুই দলের থাকে ৪-৪ সমতা। এরপর সাডেন ডেথের লড়াই চলতে থাকে। সেখানে নায়ক পেদ্রো। প্রতিপক্ষের পরপর দুটি শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক পেদ্রো। এরপর লুইস পাচেকোর পরের শটে ম্যাচ জয়ের আনন্দে মাতে সেলেসাওরা।

অন্য ম্যাচগুলোতে কানাডাকে রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর্জেন্টিনাকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে হারায় মরক্কো জাম্বিয়াকে মালি, বেলজিয়ামকে পর্তুগাল, মিশরকে সুইজারল্যান্ড ও কলম্বিয়াকে হারিয়ে ফ্রান্স পায় শেষ ষোলোর টিকেট। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন