
ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৪৯ ম্যাজিস্ট্রেট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সারাদেশে ৪৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। বুধবার (২০ মে) থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর ফিরতি যাত্রা নিরাপদ করতে আগামী ৬ জুন পর্যন্ত নির্ধারিত স্থানে তারা দায়িত্ব পালন করবেন।











