
ডালিভরা শাকে জীবনের উষ্ণতা খোঁজেন পারভীন-পলিরা
রাতের ঘনকালো আঁধার কেটে ভোরের লালচে আভার আগমন, প্রভাতের বার্তা। ঘাসের ডগায় শিশিরের স্বচ্ছ জল। হিমশীতল স্নিগ্ধ বাতাসের সাথে শোঁ শোঁ শব্দের মিতালি। নদীর উপর জমে থাকা কুয়াশাদল টুপটাপ করে পানি হয়ে ঢলে পড়ছে সরোবরে। পাখিদের ঘুম ভাঙতেই কিচিরমিচির আওয়াজে প্রার্থনা-আর্জির ধুম।

