পুলিশের দাবি
কারখানা আবিষ্কারের দাবি সঠিক নয়, বিএনসিসির জন্য তৈরি হচ্ছিল ডামি অস্ত্র
তবে রোববার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের ওসি তৈমুর ইসলাম জানান, বিস্তারিত যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত সরঞ্জামগুলো অবৈধ নয়।

পুলিশের দাবি
তবে রোববার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের ওসি তৈমুর ইসলাম জানান, বিস্তারিত যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত সরঞ্জামগুলো অবৈধ নয়।

খুলনার জোড়াগেট এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এখানে অস্ত্রের বিভিন্ন পার্টস তৈরি করা হতো। নগরের এত কাছে অস্ত্রের কারখানা থাকাটা উদ্বেগজনক বলে জানিয়েছে প্রশাসন।

কেএমপির ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম জানান, ডিবির কাছে আগে থেকেই তথ্য ছিল যে ওই এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, ছাঁচ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।