
বৃহস্পতিবার ৪ ঘণ্টা টোল ছাড়া চলা যাবে এক্সপ্রেসওয়েতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি চলাচল করবে যানবাহন। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।


