
আগামীর সাংবাদিকতায় অপরিহার্য এআই, ডিআরইউতে বিশেষ কর্মশালা
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুরু হয়েছে সাত দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। শনিবার সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধন করা হয়।




