
নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দিল বিএনপি নেতা, এলাকা ছাড়ার নির্দেশ
নরসিংদীর পলাশ উপজেলায় সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে এক কান কামড় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার ফলে ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের কানে চারটি সেলাই দিতে হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।









